২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউজের প্রতিনিধি ইউনিটের কমিটি পুনর্গঠন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) প্রতিনিধি ইউনিটের কমিটি পুর্নগঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 07:20 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার সকালে সিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) ব্যুরো প্রধান সমীর বড়ুয়াকে প্রধান ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরীকে ডেপুটি প্রধান করে প্রতিনিধি ইউনিট পুর্নগঠন করা হয়।

সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে গেজেট সংশোধন করে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের পাশাপাশি সংবাদপত্রে আঞ্চলিক বৈষম্য রোধের দাবি জানান।

এসময় অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার পরও এখন পর্যন্ত চট্টগ্রামে জাতীয় অনেক দৈনিকের  সপ্তম ওয়েজ বোর্ডই যথাযথভাবে কার্যকর না হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেন।

এতে বক্তব্য দেন সিইউজের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সভাপতি মোস্তাক আহমদ এবং সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল।

প্রতিনিধি সভায় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।