২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 07:09 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর দুই নম্বরের ওই পাঁচতলা ভবনটির চারতলায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই নম্বর কাঁচা বাজার সংলগ্ন ভবনটিতে আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এবং এতে কেউ হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।