২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতার মুক্তির দাবিতে ইবিতে ধর্মঘট

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম রাশেদের মুক্তির দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সংগঠনটি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 01:05 PM

Updated : 22 Aug 2022, 05:58 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের প্রেস কর্নারে র্ধমঘটের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পোড়ানোর অভিযোগে দায়েরকৃত মামলায় গত ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে গ্রেপ্তার ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ বর্তমানে কুষ্টিয়া জেলা কারগারে রয়েছের।

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি আদালতে বিচারাধীন বলে ছাত্রদল নেতাদের আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চালছে।