২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসক নিয়োগের সাক্ষাৎকার শুরু শনিবার

জেলা প্রশাসক হিসাবে নিয়োগের জন্য জনপ্রশাসনের ২৪২ জন কর্মকর্তার সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামী শনিবার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 11:27 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে সচিবালয়ে চার দিন ধরে এই সাক্ষাৎকার নেয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে সাক্ষাৎকারে অংশ নিতে ২৪২ কর্মকর্তার নাম চূড়ান্ত করে তাদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিসিএস ১১তম থেকে ১৫তম ব্যাচের কর্মকর্তাদের সাক্ষাৎকারে অংশ নেয়ার জন্য ডাকা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ১০০ জন, ১ এপ্রিল ৫০ জন, ২ এপ্রিল ৫০ জন এবং ৩ এপ্রিল ৪২ জন কর্মকর্তার সাক্ষাৎকার নেয়া হবে।