২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণকারীর কারাদণ্ড

শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত শামসুল আলম (৪৪) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাণ্ডারিপাড়ার বাসিন্দা। তিনি কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার জানান, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেন।

আগামী ছয় মাসের মধ্যে তা আসামির অর্জিত সম্পত্তি থেকে সংগ্রহ করে ধর্ষিতার পরিবারকে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২ অক্টোবর শামসুল তার প্রতিবেশী এক শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ৪ অক্টোবর চন্দনাইশ থানায় মামলা করেন।

পরের বছরের ৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ২৯ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।