২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার আনছারবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক বৃদ্ধ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:57 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার সকাল ১০টার এ ঘটনায় নিহত মীর ওলিউর রহমান (৭৫) জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মীর রহমত আলীর ছেলে।

উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইমদাদুল হক জানান, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনটি সকাল ১০টার দিকে আনছারবাড়িয়া স্টেশন পার হয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল।

ওই সময় রেললাইন পার হতে গিয়ে মারা যান মীর ওলিউর রহমান।

বিকেল ৩টায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।