২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

নিহত ভুলু মিয়া (৩২) রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাড়ীপাড়া গ্রামের মৃত কায়কোবাদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান  ভুলু মিয়া ও মামুনুর রশিদ মোটরসাইকেলে করে নজিপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভুলু মিয়া মারা যায়।

আহত মামুনুর রশিদকে (২৯)  পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।