২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামালপুর সদরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 03:33 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

জামালপুর রেলওয়ে থানার এসআই আবুল হাসেম জানান, বৃহস্পতিবার সকালে ঝিনাই রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

“দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতের বয়স আনুমানিক ৩০।