২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীবাগের মামলায় অবশেষে ফখরুলের জামিন

নাশকতার মামলায় হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 02:36 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

দুই মামলায় ফখরুলের জামিন নাকচ

বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

গত ৩ জানুয়ারি রাজধানীর পরীবাগে বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার ঘটনায় এ মামলা হয় রমনা থানায়।

মামলায় গত ২০ জানুয়ারি হাই কোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান ফখরুল।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গত ৯ মার্চ তার জামিন বাতিল করে।

গত ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চান ফখরুল। জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এরপর মহানগর দায়রা জজ আদালতেও তার জামিনের আবেদন নাকচ হয়।