২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নিখোঁজ ২ স্পিড বোট যাত্রীর লাশ উদ্ধার

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ দুই যাত্রীর লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 07:56 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বুধবার পদ্মা নদী থেকে স্বজনরা মনিরুল ও সাহেদুজ্জামান সাহেদের লাশ উদ্ধার করেন বলে পুলিশ জানিয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই খালিদ হাসান এর সত্যাতা নিশ্চিত করেছেন।

তিনি জানানম দুপুরে হাজরা চ্যানেলের কাছে মনিরুলের লাশটি ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

অপরদিকে সাহেদুজ্জামানের স্বজনা সন্ধ্যায় পদ্মার হাজরা চ্যানেলের কাছে তার ভাসমান লাশ পান।

গত সোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে মাঝি কান্দির হাজরা চ্যানেলের কাছে পদ্মায় দুটি স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে মনিরুল ও সাহেদুজ্জামান সাহেদ পদ্মায় নিখোঁজ হন।

মনিরুল ভোলার লালমোহন উপজেলার কালমা গ্রামের প্রয়াত আমিনুল ইসলামের ছেলে। সাহেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কেন্দুয়া গ্রামে।