শীতলক্ষ্যায় স্নানে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে নিখোঁজ শিমু আক্তার (১৪) উপজেলার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে এবং মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহ্সান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুবুরিরা মেয়টিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানান, মসলিন কটন কারখানার পাশে শীতলক্ষ্যা নদীর ঘাটে শিমু তার মায়ের সঙ্গে কাপড় ধুতে যায়। এক পর্যায়ে সে গোসল করতে নদীতে নামরে ডুবে যায়।
এ সময় তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করে।
পরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন খবর দিয়ে ডুবুরিদের আনায়।
