২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারের রামু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 05:24 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নিহতরা হলেন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার মো. শাহ আলম (৭৫) ও জোয়ারিয়ানালা ইউনিয়নের নয়াপাড়ার জাফর আলমের ছেলে সাইফুল ইসলাম (৮)।

রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, সকাল ৯টায় রামু চা বাগান বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পার হতে গিয়ে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের চাপায় নিহত হন শাহ আলম।

আর বেলা ১২টার দিকে জোয়ারিয়ানালা স্ট্যান্ডের কাছে সৌদিয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সাইফুল মারা যায়।

এ দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।