২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বিকালে ৩টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন তিনি।

এসময় জিয়ার কবর প্রাঙ্গণে দলের নেতাকর্মীরা জাতীয় পতাকা হাতে নিয়ে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও সালাম লও সালাম’ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান।

পুস্পমাল্য অর্পণের পর সমাধিস্থলে জাতীয়তাবাদী উলামা দলের মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন খালেদা।

এসময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, আবদুল হালিম, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আ ন ম এহছানুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা ও আবু সাইদ খান খোকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া।