২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যসহ দুজন গুলিবিদ্ধ

রাঙামাটি সদরে ইঞ্জিনচালিত নৌকায় দুর্বৃত্তদের হামলায় ইউপিডিএফ সদস্যসহ দুই জন গুলিবিদ্ধ এবং একজন হ্রদে ঝাঁপিয়ে পড়ার পর নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

আহতরা হলেন পিকাশ চাকমা ওরফে নিকাশ (২৫) ও বোট চালক সৌরভ খীসা। পিকাশ চাকমাকে চট্টগ্রাম এবং সৌরভ খীসাকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ রয়েছেন সুসময় চাকমা ওরফে কাপন (৩৫)।

এসপি আমেনা বেগম আরো জানান, পিকাশ চাকমা পিঠে ও হাতে এবং সৌরভ খীসা হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দাবি, আহত পিকাশ চাকমা ও সুসময় চাকমা তাদের সংগঠনের সদস্য।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এ হামলা চালায় বলেও দাবি করে এ সংগঠনটি।

স্থানীয়রা জানান, সকালে নানিয়ারচর উপজেলা থেকে আনারস বোঝাই একটি ট্রলার রাঙামাটি শহরে আসছিল।

পথে ট্রলারটি থামিয়ে দুই ব্যক্তি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় পাহাড়ের চূড়া থেকে দুর্বত্তরা গুলি করলে পিকাশ চাকমা ও সুসময় চাকমা পানিতে ঝাঁপিয়ে পড়ে।

ঘটনার পরপর স্থানীয়রা পিকাশ চাকমা ও সৌরভ খীসাকে উদ্ধার করে। কিন্তু সুসময় চাকমার খোঁজ পায়নি।

ইউপিডিএফের কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার জন্য সন্তু লারমা-উষাতন তালুকদারের নেতৃত্বাধীন পিসিজেএসএসকে দায়ী করেছে।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন।