শরীয়তপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে
বাস ভাংচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে শরীয়তপুরের সবরুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে।
শরীয়তপুর জেলা বাস মিনিবাস মালিক-সমিতি ও আন্তঃজেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে বুধবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।এতে দুর্ভোগ
বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবর জানান, অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্র নিহত হওয়ায় ১৪/১৫টি বাস ভাংচুর এবং শ্রমিকদের মারধর করা হয়েছে।
তিনি বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।”
এ বিষয়ে লিখিত অভিযোগ পাননি উল্লেখ করে পালং মডেল থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, “অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
আর শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, “বাস ধমর্ঘটের ব্যাপারে আমি কিছুই জানি না।
“জেনে ব্যবস্থা নেব।”
স্থানীয় আলমগীর হোসেন জানায়, মঙ্গবার সকালে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের ভাস্করদি এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে মশিউর রহমান নামে এক এইচএসসি পরির্ক্ষাথী নিহত এবং আরো দুজন আহত হয়।
এর জের ধরে উত্তেজিতরা মাসুদ পরিবহন, লুৎফর পরিবহন, ইয়ামিন পরিবহন, শাহ মাদার পরিবহনসহ ১৪/১৫টি বাস ভাংচুর করে।
এ সময় বাসে থাকা বেশ কজন শ্রমিক মারধরের শিখার হন।
ধর্মঘটের এ সুযোগে অটো রিকশা টেম্পুর ভাড়া দ্বিগুনের বেশি বাড়িয়ে দেয়ায় দুর্ভোগ পোহাচ্ছে যাত্রী সাধারণ।
