২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা সদরে ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত দুইজন আহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার সন্ধ্যায় নিলমণিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কালাম (৩০) সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের শাহাদ আলীর ছেলে।

আহতরা হলেন একই গ্রামের আইয়ুব আলীর ছেলে শরীফ উদ্দীন (৩০) ও সুরত আলীর ছেলে নিজাম উদ্দিন (২০)। শরীফকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে কালাম, শরীফ ও নিজাম একটি মোটরসাইকেল করে চুয়াডাঙ্গা থেকে সরিষাডাঙ্গা গ্রামে ফিরছিলেন।

পথে নিলমণিগঞ্জ গ্রামে একটি ইঞ্জিনচালিত করিমনের সঙ্গ মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে তিনজনই গুরুতর আহত হন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ কালাম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ জানান, শরীফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি (তদন্ত) ফারুক আরো জানান, কালামের অভিভাবকরা এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা করবেন না বলে জানালে নিয়মনুযায়ী ময়না তদন্ত ছাড়াই তারা লাশ নিয়ে গেছেন।