২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় হাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া হাটে অধিপত্য বিস্তার নিয়ে দুদফায় দুদলের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 10:21 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার রয়েড়া ও তামিনগর গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।

এর জেরে মঙ্গলবার চার গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে রয়েড়ো গ্রামে হামলা চালায়।

স্থানীয়রা জানান, রয়েড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে রয়েড়া গ্রামের লোকজনের সঙ্গে তামিনগর, আড়–য়াকান্দি, গোবিন্দপুর ও কেষ্টপুর গ্রামের লোকজনের বিরোধ চলে আসছিল।

এর জেরে সোমবার রয়েড়া ও তামিনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

তামিনগর, আড়–য়াকান্দি, গোবিন্দপুর ও কেষ্টপুর গ্রামের অন্তত এক হাজার লোক ঢাল, সড়কি, রামদা, লঠিসোটাসহ মঙ্গলবার সকালে রয়েড়া গ্রামে হামলা চালায়।

তারা রয়েড়া গ্রামের ১০/১২টি বাড়িতে হামলা ও ভাংচুর করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত তারা এলাকায় মহড়া দেয়।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, সোমবারের সংঘর্ষের জেরে  কয়েকটি গ্রামের বাসিন্দারা সহিংসতায় জড়িয়ে পড়ে। তারা কয়েকটি বাড়িতে হামলা চালায়।

এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।