২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পল্লী বিদ্যুতের গ্রাহকের জরিমানা

মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে আট আবাসিক গ্রাহককে জরিমানা করেছে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার গাজীপুর নগরীর চান্দনা, মোগরখাল ও ভোগড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম, কারিগরি) খালেদুল ইসলাম অভিযান চালিয়ে মোট ৮ লাখ ১৩ হাজার ৬৮৯ টাকা জরিমানা করেন।

খালেদুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে মিটার টেম্পারিং করে বিদ্যুত চুরির দায়ে চান্দনা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে আট জনের কাছ থেকে জরিমানা আদায়ঢ করা হয় এবং প্রত্যেকের নামে পৃথক ৮টি মামলাও করা হয় বলে তিনি জানান।