২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে চাঁদা না পেয়ে মুরগি বিক্রেতাকে খুন

যশোরের অভয়নগরে চাঁদা না পেয়ে এক মুরগি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 06:49 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

অভয়নগর থানার  ওসি খবিরউদ্দিন বলেন, বেলা দেড়টার দিকে হালিমের দোকানে  এসে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে।

আহত হালিমকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।