২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআইয়ের নতুন ডিজি সামছুল হক

সেনাবাহিনীর মেজর জেনারেল মো. সামছুল হককে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়,সামছুল হককে এনএসআইয়ের দায়িত্বে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

সামছুল হক এনএসআইয়ের দায়িত্বে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনজুর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

২০০৯ সালের ১৬ মে মনজুর আহমেদকে এনএসআইয়ের দায়িত্ব দেয়ার পর দুই দফায় তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল।