অধিবেশনে এমপিদের মোবাইল ফোনে কথা বলতে বারণ
সংসদ অধিবেশন চলার সময় সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা না বলার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
সোমবার রাতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষে তিনি বলেন, “আপনাদের কারো ফোনে কথা বলার দরকার হলে লবিতে গিয়ে কথা বলবেন। লবিতে টেলিফোন আছে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন।”
সংসদে কোনো সংসদ সদস্য বক্তৃতা দেয়া অবস্থায় অন্য কারো সঙ্গে সংসদ সদস্যদের কথা বলার ওপরও সংসদের কার্যপ্রণালী বিধিতে নিষেধ করা রয়েছে।
এই নিষেধাজ্ঞার মধ্যেই সংসদ সদস্যদের নিজের পরস্পর কিংবা মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।
সংসদে কেউ ঘুমে, কেউ গল্পে, কারো চোখ পত্রিকায়
