নেত্রকোনায় হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন
নেত্রকোনায় একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিতরা হলেন সদর উপজেলার শিবনগর গ্রামের আবদুর রহমানের ছেলে এরশাদ ওরফে আরশাদ ও পাঁচকাহনিয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে নুরুল ইসলাম। দুজনেই এখন পলাতক।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল কাদির ভুইয়া জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মামলার বরাত দিয়ে আবদুল কাদির ভুইয়া জানান, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা গ্রামের কাশেম কলোনী থেকে আবুল কাশেমকে আসামিরা ডেকে নেয়। ওইদিন রাতে তাকে হত্যার পর লাশ ধান ক্ষেতে পুঁতে রাখে।
লাশ উদ্ধারের পর ২৮ ডিসেম্বর নিহতের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩১ অগাস্ট অভিযোগপত্র দেয় পুলিশ।
