ঝিনাইদহে কৃষকের হাত বাঁধা ঝুলন্ত লাশ
ঝিনাইদহ সদর উপজেলা থেকে এক কৃষকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাতে খাওয়া-দাওয়া করে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন চান্নু মণ্ডল। দুর্বৃত্তরা তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখে দেয় বলে পুলিশের ধারণা।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো এবং এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা গোকুল।
