২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি ও  বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:52 PM

Updated : 26 Jul 2022, 12:38 PM

সোমবার দুপুরে শহরের কালিবাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক ও জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আতিয়ার রহমান, উদাস চন্দ্র রায়, ইউনুস আলী, ডা. প্রাণ কুমার রায় ও হাসান আলী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পানির অভাবে তিস্তা প্রকল্প ব্যর্থ হতে চলেছে, পানি শূন্য হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।

অবিলম্বে ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে তিস্তা, ফারাক্কা ও গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও সুন্দরবনের জীববৈচিত্রসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানান তারা।

পুরনো খবর:

‘ভোটের আগে তিস্তা নয়’
তিস্তার পথে নতুন ‘কাঁটা’