২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির নতুন র‌্যাংক ব্যাজ

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন র‌্যাংক ব্যাজ প্রবর্তন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদকে এই নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, “পুনর্গঠনের আওতায় বিজিবির পদগুলোর জন্য সঙ্গতিপূর্ণ নিজস্ব র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হয়েছে।”

প্রধানমন্ত্রী কার্যালয়ে একই অনুষ্ঠানে  বিজিবির সব স্তরের কর্মকর্তা ও পদাধিকারী প্রতিনিধিদের নতুন র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয় বলে জানান শাকিল।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী থেকে প্রেষণে আসা কর্মকর্তাদের মূল র‌্যাংক অপরিবর্তিত রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনী এবং বিএসএফ’এর র‌্যাংক ব্যাজের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই র‌্যাংক ব্যাজ প্রবর্তন করা হছে।