২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাই মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মোজাফফর নগর এলাকা থেকে ছিনতাই মামলার আসামি এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 05:57 PM

চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আব্দুর রউফ জানান, শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় আমিনুল্লাহ আমিনকে (৩৫)।

তিনি নগরীর কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ১০ অক্টোবর নগরীর টাইগার পাস মোড়ে রেলওয়ে পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে এক ফল ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় আমিন প্রধান আসামি।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যুবদল নেতা ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।”

ছিনতাইয়ের ওই ঘটনার পর থেকে আমিন পলাতক ছিলেন।