চট্টগ্রামে হিযবুত তাহরীর কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলি করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফয়েজ আহমেদ নোমান (৩০) নগরীর আগ্রাবাদ এলাকায় বেসরকারি একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। তিনি সীতাকুণ্ডে অবস্থিত ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়’ থেকে এমবিএ করেছেন।
পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক জানান, শুক্রবার গভীর রাতে নগরীর ওআর নিজাম রোড থেকে প্রচারপত্র বিলির সময় হাতেনাতে হিযবুতকর্মী নোমানকে আটক করা হয়।
তিনি জানান, এসময় তার কাছ থেকে বেশকিছু 'উস্কানিমূলক' প্রচারপত্র জব্দ করা হয়।
এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবু জাফর।
