২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ছাতকে সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 02:26 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার দুপুরে উপজেলা গোবিন্দগঞ্জ এলাকা সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে তারা।

এ বছর ৩ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা রয়েছে।

ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, আধাঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে সিলেট-সুনামগঞ্জ সড়কে শ’ শ’ যানবাহন আটকা পড়ে।  এ সময় ছাত্রছাত্রীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের নেতা মঞ্জুর আলম বলেন, গত কয়েক বছর ধরেই ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ বছর অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের পরিবর্তে উপজেলা সদরের ছাতক ডিগ্রি কলেজে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।