২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেচ নিয়ে বিবাদ: কৃষককে কুপিয়ে হত্যা  

ময়মনসিংহের তারাকান্দায় জমিতে সেচ দেয়া নিয়ে বিবাদে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক কৃষক।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 02:03 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে তার পরিবারের দুই সদস্যও আহত হয়েছেন।

ওসি আলী আহম্মদ বলেন, ভোর রাতে বোরো জমিতে সেচ দেয়া নিয়ে নাজিম উদ্দিন ও প্রতিবেশী তাহেরের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাহেরের পরিবারের সদস্যরা নাজিম উদ্দিন ও তার স্ত্রী জোবেদাকে কুপিয়ে আহত করে।

“পরে নাজিম উদ্দিনের বাবা রোকন উদ্দিন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ফেরার সময় তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।”

আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোকনউদ্দিনের মৃত্যু হয় বলে জানান ওসি।

আশঙ্কাজনক অবস্থায় নাজিম উদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তারাকান্দা থানায় একটি হত্যা মামলা হয়েছে।