২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম সচিব পদে রদবদল

প্রশাসনে নয় জন যুগ্মসচিবের দপ্তর বদল হয়েছে, বদলি হয়েছেন এক অতিরিক্ত সচিবও। 

নিজস্ব প্রতিবেদক

কানজুল কারাম কৌষিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 10:32 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এছাড়া এক ওএসডি যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব এবং এক উপ-সচিবকে যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওএসডি যুগ্ম-সচিব আহমদ কায়কাউসকে অতিরিক্ত সচিব এবং ওএসডি উপ-সচিব মো. মহিউদ্দীন খানকে যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

কায়কাউসকে গত ১৩ জানুয়ারি থেকে অতিরিক্ত সচিব এবং মহিউদ্দীনকে ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে যুগ্ম-সচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা দেয়া হয়েছে। এদের জ্যেষ্ঠতা শুধু চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা ও বেতন নির্ধারণের ক্ষেত্রে গণনা হবে।

এদিকে ওএসডি অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন।

কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ওএসডি যুগ্ম-সচিব মো. আব্দুল হাকিমকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি এবং খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া নিপোর্ট এর পরিচালক এ এম এম আনিসুল আউয়ালকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. তাজুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।

অন্যদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নাসিরউদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক, বিটিআরসির সচিব মো. মাহবুব আহমেদকে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. শাহাদাত হোসেনকে ভূমি মন্ত্রণালয়ের ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. মিজানুর রহমানকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব নারায়ণ চন্দ্র দেবনাথকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, শ্রম অধিদপ্তরের পরিচালক আবু সাঈদ মো. খুরশীদুল আলমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক স ম আশরাফুজ্জামানকে শ্রম অধিদপ্তরের পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. আব্দুল আজিজকে নিপোর্ট এর পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব এম এ সালামে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব পদে বদলি করা হয়েছে।