২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষা শুক্রবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:30 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরই মধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসসহ সিলেট নগরীর ২২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় টায় ‘এ’ ইউনিটের এবং বিকাল ৩টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বলে জানান তিনি।

এদিকে প্রক্টর হিমাদ্রী শেখর রায় স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা ও টেন্ট স্থাপন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.sust.edu/admission) পরীক্ষার আসন বিন্যাস জানতে পারবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও আসন বিন্যাস জানতে পারবে। এই জন্য শিক্ষার্থীদের যে কোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEAT<space>Admission Roll লিখে ২৩২৩ নম্বরে এসএমএস করতে হবে।

তিনি আরো জানান, দুইটি ইউনিটে ১৪০০ আসনের বিপরীতে ৪৯,৪৪২ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ৩৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ২০,১৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে প্রতি আসনে ৩৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

এছাড়া ‘বি’ ইউনিটে ৮০০ আসনের বিপরীতে ২৯,২৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। ফলে এই ইউনিটে প্রতি আসনে ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।