২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কিশোর জখম, হামলাকারী আটক

মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক কিশোরকে কুপিয়েছে আরেক কিশোর।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতবাড়িয়া গ্রামে এ ঘটনার পরপরই হামলাকারীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, বনি আমিন সকালের দিকে নজিবুলকে রাস্তায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

ওই সময়ই এলাকাবাসীরা বনি আমিনকে (১৯) রক্ত মাখা বড় ছুরিসহ আটক করে পুলিশে দেয়। বনি আমিন  একই গ্রামের আলমগীর মাতুব্বরের ছেলে।

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত নজিবুল শেখকে (১৬) প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজে হাসাপাতালে পাঠানো হয়।

নজিবুল গ্রামের দবিরউদ্দিন শেখের ছেলে এবং সাতবাড়িয়া দাখিল মাদ্রসার দশম শ্রেণির শিক্ষার্থী।

নজিবুলের বাবা দবিরউদ্দিন থানায় লিখিত এজাহার দায়ের করবেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে বনি আমিন পুলিশকে জানিয়েছে- বুধবার তার মামাতো ভাইয়ের সঙ্গে নজিবুলের ঝগড়া হয়। এ কারণে সে নজিবুলকে কুপিয়েছে।