২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন সিলেটের ৭ উপজেলার চেয়ারম্যান

সিলেট বিভাগের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রথম দফায় শপথ গ্রহণ শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 01:42 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলার ৭ উপজেলার ২১ জন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান শপথ নেন।

সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান তাদেরকে শপথ পড়ান।

ওই সাত উপজেলার মধ্যে রয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিশ্বনাথ, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা।

বিকাল ৪টায় সুনামগঞ্জের ১৫ জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শপথ নেবেন।

এছাড়া দ্বিতীয় দফায় আগামী ২৪ মার্চ দুপুর ১২টায় মৌলভীবাজার জেলার ৩ জন ও বিকেল ৪টায় হবিগঞ্জ জেলার ৯ জন নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শপথ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক গৌতম কুমার ঘোষ।