২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ চালক আটক

চট্টগ্রামে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে চালককে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 09:41 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

আটক নূরুল ইসলামের (৩২) বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পান্থালী গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্ট্রগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক  মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুল নিজে মিনি ট্রাকটি চালিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম আসছিল। পথে মইজ্জারটেকে তার ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় তার পা রাখার জায়গায় বিশেষ উপায়ে রাখা ৩০টি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগগুলোতে ইয়াবা রাখা ছিল।”

এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের এই কর্মকর্তা।