২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ৪ জুন

আগামী ৪ জুন ভোট গ্রহণের দিন রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 10:57 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এই নির্বাচনের প্রধান সমন্বয়ক ও যুগ্মসচিব মো. আকরাম হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের ৩০ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ মে।

১২ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ১৪ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

গত বছরের ২১ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থগিত নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।