২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের দুইশ বস্তা আলু পুড়ল দুর্বৃত্ত

মুন্সীগঞ্জ সদরের মাকহাটি গ্রামে এক কৃষকের জমিতে রাখা প্রায় দুইশ বস্তা আলু পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 07:32 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার গভীর রাতে পুড়ে যাওয়া এ আলুর দাম বর্তমান বাজার দর প্রায় এক লাখ ষাট হাজার টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক খলিল শিকদার।

তিনি জানান, “জমি থেকে আলু তুলে জমিতেই বস্তাবন্দি করে রেখেছিলাম। বুধবার সকালে জমিতে গিয়ে দেখি সব আলু পুড়ে ছাই হয়ে গেছে।”

এ বিষয়ে সদর থানার এসআই সুলতান উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়।