২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় নারী পুলিশ নিহত

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় পুলিশের এক নারী সদস্য নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 06:53 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

কমলাপুর রেলওয়ে পুলিশের ওসি আব্দুল মজিদ জানান, নিহত মুক্তা রানী মিত্র (৩২) পুলিশের কনস্টেবল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ময়মনসিং থেকে ট্রেনে করে করে ঢাকায় আসছিলেন দিলে মুক্তা ও তার ছেলে অর্জন (৩)। দুপুর আড়াইটার দিকে খিলগাঁও রেলগেট ট্রেনটি গতি ধীর হলে সন্তানকে নিয়ে নেমে যান মুক্তা। এসময় বিপরীত থেকে আসা আরেকটি ট্রেন ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন।

পথচারীরা মুক্তাকে নিকটবর্তী আল খিদমাহ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু অর্জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে বলে জানান মজিদ।

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত মুক্তার স্বামী অনিক সরকারও পুলিশের কনস্টবল। তারা সপরিবারে শান্তিবাগ এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণায়।

তবে ‍মুক্তার কর্মস্থল জানাতে পারেননি তিনি।