২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর সদরে এবার বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী এলিজা জামানের গাড়ি ভাংচুর করা হয়েছে। এ সময় তার গাড়ি চালককেও পিটুনি দিয়েছে দুর্বৃত্তরা।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 04:00 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার বন্দর পুলিশ ফাঁড়ির সামনে  এ ঘটনা ঘটে।

দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলিজা দাবি করেন, ফাঁড়ির সামনে গাড়ি রেখে তিনি গনসংযোগে গেলে আওয়ামী লীগের সমর্থকরা তার গাড়ি ভাংচুর করে এবং গাড়ির চালককে মারধর করে আহত করে।

আহত চালক বাচ্চুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, বন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক আল-মামুনকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর সদর উপজেলায় গত এক সপ্তাহে কয়েক দফা হামলার ঘটনা ঘটে।

এতে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে নেতা আহত হয়েছেন। এছাড়াও উভয় দলের কয়েকজন সমর্থক আহত হন।