২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁদপুর শহরের একটি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার সকালে শহরের ঢালীর ঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে রাসেলের (১৮) লাশটি ‍উদ্ধার করা হয়।

রাসেল হাইমচর উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।