তাবলিগের আমিরের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
বিশ্ব তাবলিগ জামাতের আমির হজরত মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঙ্গলবার এক শোকর্বাতায় তিনি বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা জুবায়েরুল হাসান (র:) ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হওয়ার যে বাণী তিনি প্রচার করেছেন তা মুসলিম উম্মাহর মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, একজন প্রসিদ্ধ ও খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি দেশ বিদেশের অসংখ্য মানুষকে ইসলামী চিন্তায় উদ্বুদ্ধ করে মহান আল্লাহর নৈকট্য লাভের পথ দেখিয়েছেন।
বিএনপি চেয়ারপার্সন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্য এবং দেশ-বিদেশে তাবলিগ জামাতের শোকাহত সব সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মাওলানা জোবায়েরুল হাসান মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
