২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবার টাকা নিতে অপহরণ নাটক’

বাবার কাছ থেকে টাকা নিতে বন্ধুদের নিয়ে বরিশালের এক এইচএসসি পরীক্ষার্থী অপহরণের নাটক সাজিয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:33 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এর আগে সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৮।

নীবর বরিশাল নগরীর সাগরদী এলাকার প্রবাসী শাহাদাত হোসেনের ছেলে।

র‌্যাব-৮ এর ১নং কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, সোমবার সন্ধ্যায় নীরব নিখোঁজ হয় মর্মে রাতেই তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

প্রবাসী বাবার কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নিতে নিজেই আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজান নীরব, বলেন র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, “মুঠোফোনের মাধ্যমে বন্ধুদের দিয়ে তার মায়ের কাছে মুক্তিপণ বাবদ ছয় লাখ টাকা দাবি করায় সে।”

ঘটনাটি র‌্যাব ও পুলিশকে জানালে তারা নীরবকে উদ্ধারে তৎপরতা শুরু করে। এতে ভয় পেয়ে নীরব নিজেই প্রকাশ্যে বেরিয়ে আসে।