২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে

আগামী দুই মাসের মধ্যে আশুগঞ্জ বন্দরের আর্ন্তজাতিক মানের কনটেইনার টারমিনাল নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:06 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ইতিমধ্যে এ বন্দরের দুটি জেটি ও পাইলট হাউজের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি।

শামছুদ্দোহা খন্দকার আরো বলেন, প্রকল্পের অর্থছাড় যথাসময়ে না হওয়া এবং জমির মূল্য অত্যধিক বেড়ে যাওয়ায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে।

অধিগ্রহণের সময় জমির দাম ২০ কোটি টাকা ধরা হয়েছিল, কিন্ত তা এখন বেড়ে ১৫৮ কোটি টাকা হয়েছে। ফলে প্রকল্পের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।