২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয়ভাবে কাজ করতে আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

ঢাকা বিভাগের জেলা প্রশাসকদের নির্দলীয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:18 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগের ১৭ জেলার ডিসিদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সভায় সব কর্মকর্তা-কর্মচারীদেরকে ‘প্রফেশনাল’ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্দলীয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসমাত আরা সাদেক বলেন, সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ও জনসম্পৃক্ত মাঠ প্রশাসন এবং জনগণকে কাঙ্খিত সেবা দিতে জনমুখী সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন।

“এদেশে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও অনেক। আমরা আধুনিক দেশ গড়ার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে সামনে এগিয়ে নিতে প্রয়োজন সুশাসন।”

জনগণের কল্যাণে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার উন্নয়নে চেষ্টা করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

সভায় জেলা প্রশাসকরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরলে প্রতিমন্ত্রী সেগুলো বিবেচনার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীও উপস্থিত ছিলেন।