২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগের আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্ব তাবলিগ জামাতের আমির হজরত মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:16 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার এক শোকর্বাতায় তিনি বলেছেন, মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুতে তাবলিগ জামাত হারিয়েছে তাদের সুযোগ্য আমিরকে। মুসলিম উম্মাহ হারিয়েছে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্য এবং দেশ-বিদেশে তাবলিগ জামাতের শোকাহত সব সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মাওলানা জোবায়েরুল হাসান মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।