২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তৈরি পোশাক ও সরঞ্জামের প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু হচ্ছে তৈরি পোশাক ও সরঞ্জামের প্রদর্শনী ‘চিটাগাং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজের (কাফেক্সপো) দ্বাদশ আয়োজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 06:16 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

সংগঠনের প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী জানান, বিজিএমইএ আয়োজিত এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

এবারের প্রদর্শনীতে ৫টি বিদেশিসহ মোট ৩০টি প্রতিষ্ঠানের ৫০টি স্টল থাকেছে।

এ আয়োজনের মূল পৃষ্ঠপোষকতা করছে এক্সিম ব্যাংক। সহযোগী হিসেবে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এশিয়ান গ্রুপ, ফোর এইচ গ্রুপ, ইনকন্ট্রেড লিমিটেড, সোনালী লাইফ ইনস্যুরেন্স ও রূপালি লাইফ ইনস্যুরেন্স।

সংবাদ সম্মেলনে বলা হয়, সাবেক বাণিজ্যমন্ত্রী ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক সহসভাপতি খলিলুর রহমান, এস এম আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক আবদুল ওয়াহাব, সৈয়দ নজরুল ইসলাম, সাব্বির মোস্তফা, অঞ্জন শেখর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।