২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর মৃত্যু ‘শোকে’ স্ত্রীর মৃত্যু

স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে শোক সামলাতে না পেরে তার স্ত্রীও মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 04:06 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ঝালকাঠীর সদর উপজেলার পোনাবালিয়া ইউপির হাজরাগাতি গ্রামে ঘটনাটি ঘটেছে।

সোমবার রাত ১০টার দিকে অসুস্থ স্বামী আসমত আলীর (৬৫) মারা যান। আর পরদিন ভোর ৫টার দিকে তার স্ত্রী মতিজান বিবিরও (৫২) মৃত্যু হয়।

বাবা-মা দুজনই অনেকদিন ধরে অসুস্থ ছিলেন উল্লেখ করে তাদের মেয়ে পারুল বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ শ্বাসকষ্টে ভুগে বাবা রাতে মারা গেলে, ডায়াবেটিস আক্রান্ত মা শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

মঙ্গলবার দুপুরে নামাজের জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।