২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলা থেকে পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 01:37 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার ভোরের দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মহারাজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বিপ্লব শেখ (২৫) ফরিদপুরের করিমপুর এলাকার বাসিন্দা।

কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বিপ্লব শেখকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, বিপ্লবের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারেও একটি মামলার প্রস্তুতি চলছে।