২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গুলিতে যুবদলকর্মী খুন

লক্ষ্মীপুর সদরে এক ব্যবসায়ী ও যুবদলকর্মীকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 11:30 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

বাবর হোসেন সোনাপুর পাটওয়ারী হাট বাজার কমিটির সভাপতি ও পাবর্তীনগর ইউনিয়ন যুবদলকর্মী বলে জানান সদর পশ্চিম উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ রশিদুল হাসান লিংকন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে পাবর্তীনগরের মোকাদ্দেচ গ্রামের রিয়াজ উদ্দির পাটওয়ারীর বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় দৃর্বৃত্তরা তাকে গুলি করে।

তবে কে বা কারা বাবার হোসেনকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।