২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধনবাড়িতে মঙ্গলবার হরতাল

নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 09:19 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, শনিবারের তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনের পর সরকার দলের কর্মীরা দুদিন ধরে বিভিন্ন গ্রামে বিএনপি কর্মীদের বাড়িঘরে হামলা ও  ভাংচুর চালাচ্ছে।

দুপুরে বিএনপি নেতাকর্মীরা যদুনাথপুর ইউনিয়নের পাড়বওলা গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শনে যান।

এ সময়ে ছাত্রলীগের সাবেক নেতা রুবেল হোসেনের নেতৃত্বে একটি দল তাদের উপর হামলা চালায় বলেও দাবি করেন তিনি।

হামলায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহর উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, দলের চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্লাহ ফকির,  পৌর বিএনপির সম্পাদক এসএম ছোবহানসহ বিএনপির ১৫ নেতাকর্মী আহত হন।

আহতরা মধুপুর ও জামালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান এই বিএনপি নেতা।

ধনবাড়ি থানার ওসি মিজানুর রহমান জানান, তিনি ঘটনার খবর শুনেছেন। তবে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।