গাঁজাসহ মিয়ানমারের ২ নাগরিক গ্রেপ্তার
চার কেজি গাঁজাসহ মিয়ানমারের দুই নাগরিককে ফেনী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকাল ৪টায় জেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় আটক হন মিয়ানমারে নাগরিক নজির আহম্মদ ও হোসেন।
ফেনী ডিবি পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য বহন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি মামলা হয়েছে।
মামলায় গ্রেপ্তার দেখানোর পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিকালে ডিবির একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায়। এ সময় গ্রামবাংলা ট্রান্সপোর্ট নামে একটি বাস থেকে চার কেজি গাঁজাসহ মিয়ানমার এ দুই নাগরিককে আটক করা হয়।
